৩০ মে, ২০২০ ০৭:৩৯ পিএম

রোগী ফেরত দিলেই আইনি ব্যবস্থা: সিএমপি

রোগী ফেরত দিলেই আইনি ব্যবস্থা: সিএমপি

মেডিভয়েস ডেস্ক: চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগীদের সেবা না দিয়ে ফেরত দেওয়া হয় বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রোগী মারা যায় তবে ওই হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩০ মে) সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ভুক্তভোগীরা সিএমপির হটলাইনে ফোন করে বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, সম্প্রতি কয়েকটি হাসপাতালে রোগীদের সঙ্গে এমন আচরণের বিষয় নজরে আসলে সিএমপি কমিশনার স্যার এ সিদ্ধান্ত নেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গণমাধ্যমকে বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি না নেওয়া এবং চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এটি অমানবিক। যেসব হাসপাতাল বা যারা এমন করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। পুলিশ কাজ করছে। কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় গুটিকয়েক হাসপাতাল অমানবিক কাজ করবে- তা মেনে নেওয়া হবে না।

সিএমপির হটলাইন নম্বর হলো: ০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক