করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা নিয়ে কৃষিমন্ত্রীর ক্ষোভ
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, তিন বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের সন্ধান পায়। কিন্তু তারা সেটি গবেষণাগারে ফেলে রাখে। তখন থেকে কাজ করলে এতদিনে ভ্যাকসিন, ওষুধ সবকিছুই বের হতো। এখন অন্ধদের মতো আমরা হাতড়ে বেড়াচ্ছি।
রোববার (১৭ মে) দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আশার কথা গবেষক-চিকিৎসক সবাই প্রাথমিকভাবে করোনার আকৃতি-প্রকৃতি বের করেছেন। প্রতিষেধক বা ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ সময় মতিয়া চৌধুরী উপস্থিত সবাইকে ইফতারের সময় ঠাণ্ডা পানি না খেয়ে গরম পানি খাওয়ার পরামর্শ দিয়ে আরো বলেন, রাতে শোবার আগে গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করবেন। চেষ্টা করবেন সবকাজে গরম পানি ব্যবহার করতে। তাহলে অনেক উপকার পাবেন।
সাবেক কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাস যখন মহামারি আকারে ছড়াচ্ছে তখন শেখ হাসিনা দেশকে টেনে তুলছেন। তিনি সাহসী প্রধানমন্ত্রী। তাই রেশনকার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। ৫০ লাখ মানুষের জন্য আড়াই হাজার টাকা করে ভাতা চালু করেছেন। এটা শুধু শেখ হাসিনার পক্ষেই সম্ভব।
এ দিন তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে নকলা উপজেলার পৌরসভাসহ ১০ ইউনিয়ন এবং নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ১৯২০ জন দুস্থ মানুষের মাঝে নগদ ২০০ টাকা করে ৩ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪