১৬ মে, ২০২০ ১০:২৪ পিএম

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু 

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু 
পুলিশ কনস্টেবল মো. নঈমুল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে জীবন দিলেন মো. নঈমুল হক (৩৮) নামে আরও এক পুলিশ সদস্য। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে।

তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

করোনা প্রটোকল অনুযায়ী শুক্রবার রাতে দামপাড়া পুলিশ লাইন্সে এ কনস্টেবলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেট্রোলটিন পুলিশ (সিএমপি) কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, এ নিয়ে বাংলাদেশ পুলিশের আট সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক