১৪ মে, ২০২০ ০২:৩৮ পিএম

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪১

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪১

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মারা গেছেন ২৮৩ জন। নতুন করে আরও এক হাজার ৪১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৮৬৩ জন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। আর এর মাধ্যমে  মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩ জনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত