০৫ মে, ২০২০ ০২:৩৪ পিএম

প্রতিদিনই ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮৬

প্রতিদিনই ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮৬

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতিদিনই ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড, আক্রান্তের সংখ্যা যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শানাক্ত হয়েছে ৭৮৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১০ হাজার ৯২৯ জন। মারা গেছেন আরও ১ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে। 

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৭১১টি পরীক্ষা হয়েছে। তাদের মধ্য থেকে আরও ৭৮৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯২৯ । মারা গেছেন আরও ১ জন। মৃত ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। 

এছাড়াও ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা দাড়াঁলো ১ হাজার ৪০৩। 

তিনি আরও বলেন, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে এখন মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে এবং এ সংখ্যা আরও বাড়ানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। আক্রান্তদের মধ্যে শতকরা ৭৯ শতাংশ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন বলেও তিনি উল্লেখ করেন। 

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ আবস্থায় গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক