১৫ নভেম্বর, ২০২৬ ০৩:৩৪ পিএম
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অপরিণত শিশু হিসেবে জন্মের পর যে হাসপাতালে ভর্তি হয়ে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়েছিল, জীবনের দীর্ঘ পথ পেরিয়ে সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক শাওলী সরকার। নিজের জীবনের এই ব্যতিক্রমী ও আবেগঘন গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

আজ রোববার (১৫ নভেম্বর) বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শাওলী সরকার।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘আমারে তুমি অশেষ করেছ।’ এরপর নিজের জীবনের সঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতালের গভীর সম্পর্কের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘কতটা সৌভাগ্য অথবা সৃষ্টিকর্তার কি বিচিত্র খেলা যে, হাসপাতালে জন্মমাত্র অপরিপক্ক শিশু হিসাবে ভর্তি হয়েছিলাম, সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক।’

নিজের কর্মস্থল ও প্রতিষ্ঠান নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি গর্বভরে আমার ইনস্টিটিউটকে ধারণ করি।’

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাওলী সরকার লেখেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য।’

প্রসঙ্গত, প্রতিবছর ১৫ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘স্মল বেবিজ, বিগ পোটেনশিয়াল। ইনভেস্ট ইন ফলো-আপ কেয়ার টু প্রোটেক্ট দেয়ার ফিউচার!’ এর ভাবার্থ, ‘ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত