২৭ অক্টোবর, ২০২৬ ০৬:৪৯ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত