১১ অক্টোবর, ২০২৬ ০৮:২১ পিএম

অসুস্থ সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

অসুস্থ সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। আজ রোববার (১১ অক্টোবর) হাসপাতালটিতে গিয়ে তিনি সাইফুলের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন ডা. বিটু। তিনি সাইফুলের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানান।

পাশাপাশি সাইফুলের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতা ও আন্তরিক বার্তা পৌঁছে দেন ডা. বিটু।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। খান সাইফুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, খান সাইফুলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট স্ট্রোক ইউনিট পরিদর্শন করেন ডা. বিটু। এ সময় তিনি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক ডা. মো. মনির হোসেন, আরএস ডা. মো. বশির আহমেদ, আরপি ডা. মো. মাজহারুল ইসলাম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. রাশেদুল হাসান রিপন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শাবিব ইবন আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইকরামুল আজম খানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন খান সাইফুল। রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকার কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। সে সময় তাঁর উচ্চারিত ‘খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানটি আলোচনায় আসে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক