১১ অক্টোবর, ২০২৬ ০৬:১০ পিএম

বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা আর নেই

বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা আর নেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

অধ্যাপক ডা. ইফফাত আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। রোববার (১১ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ডা. ইফফাত আরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম. ইকবাল আরসলানের সহধর্মিণী এবং বিএমএর আজীবন সদস্য ছিলেন। তিনি দীর্ঘ সময় ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনোকোলজিতে এফসিপিএস ফেলোশিপ অর্জন করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক