শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল পানামা
মেডিভয়েস রিপোর্ট: মধ্য আমেরিকার দেশ পানামায় আঘাত হেনেছে শক্তিশালী ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প। এতে একাধিক ভবন ও রাস্তাঘাট ধসে পড়ে বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে (১৭৫৬ জিএমটি) এই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হেরেরা প্রদেশের ছোট শহর পিতালোজা আরিবাব থেকে ১০ কিলোমিটার দূরে ভূগর্ভের অল্প গভীরে এর উৎপত্তিস্থল ছিল। সংস্থাটি প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ নির্ধারণ করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.৭ মাত্রা উল্লেখ করে।
জাতীয় নাগরিক সুরক্ষাসংস্থার তথ্যমতে, প্রায় ৪৫ লাখ মানুষের দেশ পানামার প্রায় সব অঞ্চলেই এই ঝাঁকুনি অনুভূত হয়েছে। জরুরি কার্যক্রম প্রধান রেনে গার্সিয়া বার্তা সংস্থা এএফপি-কে জানান, এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন কোকলে প্রদেশের একটি ধসে পড়া হোটেলে এবং অন্যজন ভেরাগুয়াস প্রদেশের একটি গির্জার কাছে আটকে ছিলেন।
ভূমিকম্পের তীব্রতায় রাজধানী পানামা সিটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। শহরের একটি ১৫ তলা ভবনের বাসিন্দা ৪৬ বছর বয়সী সালোমন আন্দিয়ন আফটারশকের সময় দ্বিতীয়বার রাস্তায় নেমে এসে এএফপি-কে বলেন, পরিস্থিতি বেশ ভীতিকর ছিল এবং ঝাঁকুনি বেশ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। এসময় তাঁর ঘরের আলমারি, বিছানা ও রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র তীব্রভাবে কাঁপছিল।
দেশের প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো পেনোনোমে শহর সফরকালে ও তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ দেওয়া বিবৃতিতে জানান, দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি এবং কয়েকটি প্রধান সড়ক পুরোপুরি ধসে পড়েছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
কোকলে প্রদেশের পেনোনোমে শহরের এক দোকানের ক্যাশিয়ার ৩৮ বছর বয়সী জুয়ানা আলভিও এএফপি-কে নিজের আতঙ্কের কথা জানাতে গিয়ে বলেন, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি এবং ভূকম্পনের সময় তাঁর মেয়ে স্কুলেই আটকে পড়েছিল।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ফার্নান্দো বয়েড জানান, হেরেরা, কোকলে এবং লোস সান্তোস প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোস সান্তোসের তোনোসি শহরটি সড়ক যোগাযোগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে বিমানে করে পৌঁছানোর চেষ্টা চলছে।
উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোশ্যাল মিডিয়া 'এক্স'-এ জানান, পানামা সরকারের অনুরোধে উদ্ধার ও সহায়তার জন্য দ্রত সম্পদ ও কর্মী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে মূল ভূকম্পনের পর ৮০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার একটির মাত্রা ছিল ৬.০-এর উপরে। ভূমিকম্পের পরপরই পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।
পানামা খাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সংযোগ খালটিতে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পানামা সিটির আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রেখে ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জেএইচ/
-
০৪ অক্টোবর, ২০২৬
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির