০৭ অক্টোবর, ২০২৬ ১০:১০ পিএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও অধ্যাপক ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মোহাসিন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন।

তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের অবহিত করেন।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও কান্ট্রি কো-অপারেশন স্ট্র্যাটেজি (সিসিএস) ২০২০-২০২৬ পর্যালোচনা এবং সিসিএস ২০২৭-২০৩১ প্রণয়ন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা, ভবিষ্যৎ অগ্রাধিকা এবং সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতা কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত