সিনিয়র স্টাফ নার্স নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: 'সিনিয়র স্টাফ নার্স’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়সসীমা: ২১-৩০ বছরের মধ্যে হতে হবে (১৫ অক্টোবর ২০২৬ তারিখে)
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা—
নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা/নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে
বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের বৈধ নিবন্ধন থাকতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন