২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৫ পিএম

‘টিকাকেন্দ্রে হামলা-ভাঙচুরে সরকার বিব্রত, তদন্ত অনুযায়ী ব্যবস্থা’

‘টিকাকেন্দ্রে হামলা-ভাঙচুরে সরকার বিব্রত, তদন্ত অনুযায়ী ব্যবস্থা’
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ হামলা-ভাঙচুরে ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

স্বাস্থ্যসেবা ও টিকাকেন্দ্রে এ ধরনের হামলায় জড়িতদের পুলিশের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে কেন কালক্ষেপণ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, পুরো বিষয়টি একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে যাদের বিষয়ে তথ্য পেয়েছে, সেটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে গণমাধ্যমের রিপোর্ট পুলিশের আইনি তদন্তের বিকল্প নয়। পুলিশের তদন্তের ভিত্তিতেই আদালতে চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে।

তিনি আরও যোগ করেন, মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন আসলে আনুষ্ঠানিক তদন্ত নয়। পুলিশ যখন তদন্ত সম্পন্ন করে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হবে, তখন জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

অপতথ্য প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা জানান, চিকিৎসাসেবক ও সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসত্য ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, যুক্তিভিত্তিক ও সত্য তথ্যের ওপর দাঁড়িয়ে গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। কিন্তু অপতথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি কাম্য নয়।

অপতথ্য মোকাবিলায় জনগণকে সচেতন করার পাশাপাশি একটি সময়োপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করে তিনি বলেন, আইনটি চূড়ান্ত হলে এর আইনি কাঠামোর মধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক