২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪১ পিএম

বিএমএর আজীবন সদস্য অধ্যাপক ডা. আফরিনা বেগমের মৃত্যু

বিএমএর আজীবন সদস্য অধ্যাপক ডা. আফরিনা বেগমের মৃত্যু
অধ্যাপক ডা. আফরিনা বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা গেছেন। আজ সোমবার ২৮ (সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫টায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তিনি পরিবার পরিজন, বন্ধু-স্বজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. আফরিনা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেকের ২৪তম ব্যাচের শিক্ষার্থী। এর পর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে গাইনিতে এফসিপিএস সম্পন্ন করেন।

ডা. আফরিনা মুগদা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।

তাঁর স্বামী অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির কেন্দ্রীয় বিএমএর কার্যকরী পরিষদ সদস্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক