হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেি এক হাজার ২৮৩ জন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ৮১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০০ জনের। মোট এক হাজার ২৮৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জনের।
এমআর/