১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ এএম

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন 

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি  নতুন কর্মস্থলে যোগদান করেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো যোগদান পত্রে ফরহাদ হোসেন বলেন, ‘আমি বিএ-১০০৮৮৪ ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন, এমফিল, এমপিএইচ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রেষণ-১ অধিশাখার পত্র নং ০৫,০০,০০০০,১৩২,১৯.০০১.২৬-১০৪৫, তারিখ-০৯/০৯/২০২৬খ্রি. মোতাবেক পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ প্রাপ্ত হই। উক্ত পদে আমি এখন যোগদান করতে ইচ্ছুক। অতএব, আপনার নিকট বিনীত অনুরোধ আমার যোগদান পত্রটি গ্রহণে আজ্ঞা হয়।’

এদিকে ঢামেক হাসপাতালের এর আগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট