১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৬ পিএম

ড. এম এ মুহিতের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক, স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহ

ড. এম এ মুহিতের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক, স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এসময় স্বাস্থ্য খাতে ই-হেলথ ব্যবস্থা উন্নয়নসহ ডায়াবেটিস ব্যবস্থাপনা, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দক্ষ ও আধুনিক ই-হেলথ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ক্ষেত্রে ডেনমার্কের ই-হেলথ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতার জন্য অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনার উন্নয়ন, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা জোরদার এবং জাতীয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা।

বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও জানান ডেনমার্কের রাষ্ট্রদূত।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকারগুলোতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক