১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

সভায় বারবার ফোন ধরায় সিভিল সার্জনকে আইনমন্ত্রীর ধমক

সভায় বারবার ফোন ধরায় সিভিল সার্জনকে আইনমন্ত্রীর ধমক
ছবি: ভিডিও থেকে

মেডিভয়েস রিপোর্ট: বক্তব্য চলাকালে বারবার ফোনে কথা বলায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমকে ধমক দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বক্তব্যের মাঝখানে সিভিল সার্জনের ফোন আসায় তাকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘এই, আপনি সিভিল সার্জন সাহেব? ইউ গেট আউট ফ্রম দিস রুম।’

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, ‘আপনি চারবার এখান থেকে গেছেন, উঠছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল।’ পরে তিনি আবারও বলেন, ‘জাস্ট গেট আউট ফ্রম দিস রুম।’

একপর্যায়ে অন্য একজনকে বলতে শোনা যায়, ‘বের হন।’ এরপর আইনমন্ত্রী বলেন, ‘দিস ইজ ইনডিসেন্ট। দিস ইজ আ মিসকনডাক্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?’ পরে তিনি সিভিল সার্জনকে উদ্দেশ করে বলেন, ‘বসেন এখানে, ফোনটা বন্ধ করে বসেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আপনি চারবার এখান থেকে উঠছেন, বসছেন। বক্তাদের অ্যাটেনশন আপনি ডাইভার্ট করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি।’

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক