০২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮ এএম

ঢাকা মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের জন্য ৪ রুটে বাস সার্ভিস চালু

ঢাকা মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের জন্য ৪ রুটে বাস সার্ভিস চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতের জন্য হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে তিনটি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি বাস বিশ্বরোড রুটে এবং অন্য দুটি বাস কাঁচপুর, চিটাগাং রোড, শনিরআখড়া ও রায়েরবাগ হয়ে চলাচল করবে।

পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী অন্যান্য রুটেও বাস সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করেন, এ পরিবহনসেবা চালুর ফলে ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত কর্মস্থলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত