০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ এএম

সহযোগী অধ্যাপক পদে পাঁচ চিকিৎসককে পদোন্নতি

সহযোগী অধ্যাপক পদে পাঁচ চিকিৎসককে পদোন্নতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পাঁচ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির পর বিভিন্ন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত পৃথক ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. মো. রেজাউল আলমকে সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি পদে পদায়ন করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি রেখে রংপুর মেডিকেল কলেজ, রংপুরে সংযুক্ত করা হয়েছে। পদটি ইনসিটু হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডা. মুহম্মদ মোফাজ্জল হোসেনকে সহযোগী অধ্যাপক, সার্জারি পদে পদায়ন করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি রেখে ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুরে সংযুক্ত করা হয়েছে। এ পদায়নও ইনসিটু হিসেবে করা হয়েছে।

ডা. সৈয়দ আবুল ফয়েজকে সহযোগী অধ্যাপক, হেপাটোলজি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি রেখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। পদটি ইনসিটু হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ডা. মো. নুরুল আমিন মিয়া সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), ডেন্টাল পাবলিক হেলথ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, তাঁকে সহযোগী অধ্যাপক, ডেন্টাল পাবলিক হেলথ পদে একই কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁর মূল পদ সিনিয়র কনসালটেন্ট, ডেন্টাল হিসেবে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ডা. সৈয়দ শামসুল আরেফিনকে সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি রেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় সংযুক্ত করা হয়েছে। এ পদটিও ইনসিটু হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত