৩১ অগাস্ট, ২০২৬ ০৬:৪৩ পিএম

মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল

মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করে জাতীয় বেতন স্কেল (পে-স্কেল)-২০২৬ অনুমোদন করেছে সরকার। প্রায় ১১ বছর পর নতুন পে-স্কেল চূড়ান্ত অনুমোদন পেল।

আজ সোমবার (৩১ আগস্ট) ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নতুন এই পে-স্কেলে প্রথম গ্রেডে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য মোট ৮ বার পে-স্কেল ঘোষণা করা হয়েছিল, সবশেষ ছিল ২০১৫ সালে।

এরপর থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট হারে (বর্তমানে পাঁচ শতাংশ) বার্ষিক বেতন বৃদ্ধি হলেও, নতুন করে আর আনুষ্ঠানিক বেতন কাঠামোর ঘোষণা আসেনি।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক