২৮ অগাস্ট, ২০২৬ ১০:২০ এএম

বিভিন্ন জেলায় সুশাসন ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ 

বিভিন্ন জেলায় সুশাসন ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ তদারকি, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠাসহ সামগ্রিক সরকারি কার্যক্রম সমন্বয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নির্দিষ্ট জেলাগুলোর দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।  অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকার লক্ষ্য করেছে যে, বিগত দিনে কাগজ-কলমে বরাদ্দ থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও পাচার হয়েছে। এছাড়া মাদক ও সামাজিক অবক্ষয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি নির্মূলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গেজেটে মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেশের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা হলেন— ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর; ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর; নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা; খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ; আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম; এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর; এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী; সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ; সাচিং প্রু কক্সবাজার; শরিফুল আলম টাঙ্গাইল ও নরসিংদী; শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর; অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ; আবদুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ; সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি এবং হাবিবুর রশীদ গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন।

অন্যদের মধ্যে রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর; মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল; ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ; আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠি; মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ; মো. জি কে গউস সিলেট ও সুনামগঞ্জ; মিয়া নুরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিঝুম) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার তদারকির দায়িত্ব পেয়েছেন।

দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা মাদকের অপব্যবহার, অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এছাড়া তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তদারকি করবেন এবং প্রয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি সভায় অংশগ্রহণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করবেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক