টকশোতে কিছু ব্যক্তির অশালীন আচরণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত: শিশির মনির
মেডিভয়েস রিপোর্ট: দেশের গণমাধ্যমগুলোর টকশোতে কারো কারো অশালীন আচরণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দায় গণমাধ্যম এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেছেন, ‘টকশোতে কেউ কেউ এমন অশালীন শব্দ প্রয়োগ, ব্যক্তিগত আক্রমণ, ঝগড়া এবং মিথ্যা তথ্য প্রদান করেন যা মনোজগতে ট্রমা সৃষ্টি করে। গণমাধ্যম তার দায় এড়াতে পারে না।’
শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘টকশোতে কেউ কেউ এমন অশালীন শব্দ প্রয়োগ, ব্যক্তিগত আক্রমণ, ঝগড়া এবং মিথ্যা তথ্য প্রদান করেন যা মনোজগতে ট্রমা সৃষ্টি করে। এতে জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম তার দায় এড়াতে পারে না।’
প্রসঙ্গত, সম্প্রতি গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের টকশোতে অশ্লীল শব্দচয়ন, ব্যক্তিগত আক্রমণ ও অশালীন আচরণ নিয়ে সামাজিক আলোচনা-সমালোচনা হচ্ছে।
এমআই/