২৩ অগাস্ট, ২০২৬ ১২:২০ এএম
খিলগাঁওয়ে হাসপাতালে আগুন, দমকল বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে
রয়েল এইড হাসপাতাল। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাতে খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের খিলপাপাড়া এলাকার রয়েল মেডিকেলের সাততলা ভবনের নিচতলায় আগুনের খবর পাওয়া যায়। এর ২ মিনিটের মাথায় খিলগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১১টার ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আরও পড়ুন
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার
জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন

এই বিভাগের সর্বাধিক পঠিত