২২ অগাস্ট, ২০২৬ ০৯:১৫ পিএম

ডেঙ্গু উপসর্গে হাসপাতালে ভর্তি আরও ৭০২

ডেঙ্গু উপসর্গে হাসপাতালে ভর্তি আরও ৭০২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। মারা গেছেন ৭৭ জন।

আজ শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১২৩ জন, ৮৮ জন ভর্তি হন দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৭ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহীতে ৫৫ এবং রংপুরে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত