১৯ অগাস্ট, ২০২৬ ০৫:৩৪ পিএম

এক্সিকিউটিভ পদে জনবল নেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ২০ আগস্ট পর্যন্ত 

এক্সিকিউটিভ পদে জনবল নেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ২০ আগস্ট পর্যন্ত 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। আবেদন শুরু হয়েছে গত ১২ আগস্ট থেকে, চলবে বৃহস্পতিবার ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: মাওনা, গাজীপুর

বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত