১৯ অগাস্ট, ২০২৬ ০১:৫২ পিএম

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় আট বাংলাদেশির মৃত্যু

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায়  আট বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি। 

আজ বুধবার (১৯ আগস্ট) কলকাতা শহরের নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনের আবাসিক হোটেলে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে আরও ১৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতের এনডিটিভিসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো আট জনই বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এনডিটিভি আরও জানায়, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও হোটেল কর্তৃপক্ষ সুস্পষ্ট কিছু জানায়নি। 

স্থানীয় সূত্রে বলা হয়েছে, নিউমার্কেট এলাকায় এ ধরনের একাধিক আবাসিক হোটেল রয়েছে। ভিনরাজ্য থেকে আসা মানুষ ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসা অনেকে এসব হোটেলে থাকেন। মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলেও বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন ছিলেন। 

স্থানীয়দের দাবি, ঐ ভবনের বিভিন্ন তলায় একাধিক হোটেল চলে। পায়রার খোপের মতো ছোট ছোট কক্ষ তৈরি করে এসব আবাসিক হোটেল তৈরি করা হয়েছে। ভবনটিতে আগুন নির্বাপনের কোনো ব্যবস্থাও ছিলো না। ভবনটির মূল প্রবেশ ও বের হওয়ার পথটি ছিল খুবই সংকীর্ণ। ফলে মধ্যরাতে আগুন লাগার পর ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি। 

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তারা দুঃখ প্রকাশ করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ ঘটনার জন্য পূর্ববর্তী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারের দূর্নীতি এবং অনিয়মকেও দায়ী করেন।

এইউ/ 


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক