হাম উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৯১৮
মেডিভয়েস রিপোর্ট: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তদের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৯ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও এক হাজার দুই জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৭৮০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৫৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৮৯ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৬ হাজার ২৮৯ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ২১ হাজার ৮৮০ জন।
এমআর/