০৯ অগাস্ট, ২০২৬ ০৪:২৪ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশগ্রহণকারী চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশগ্রহণকারী চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসক সমাবেশ অত্যন্ত সফল ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথি, চিকিৎসক ও নেততৃবৃন্দেকে কৃতজ্ঞতা জানিয়েছে ড্যাব।

শনিবার (৮ আগস্ট) আয়োজিত এই সমাবেশে প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দ।

সমাবেশ সফল করায় ড্যাবের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিকিৎসকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

গণমাধ্যমে পাঠানো এক ধন্যবাদ বার্তায় তিনি উল্লেখ করেন, সকল স্তরের চিকিৎসকদের ব্যাপক অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই এই সমাবেশটি সাফল্যমণ্ডিত হয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও গতিশীল সংগঠনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে ড্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত