মেডিকেল অফিসার নেবে আদ্-দ্বীন হাসপাতাল, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা আগামী ১৫ আগস্ট-২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এতে বলা হয়েছে, ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি, এনআইসিইউ (এনআইসিইউ), শিশু বিভাগ ও গাইনি বিভাগে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
এতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামোর পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, নৈমিত্তিক ছুটির সুবিধা এবং পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।
এমআই/