২২ জুলাই, ২০২৬ ০৮:৩৯ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা. মো. নুরুল ইসলাম। তিনি ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এতে আরও বলা হয়, কর্মকর্তাগণ আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। 

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত