২২ জুলাই, ২০২৬ ০৫:১২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা শাখার নতুন পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান

স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা শাখার নতুন পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা শাখার নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনেওয়াজ দেওয়ানকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

আজ বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. শাহনেওয়াজ দেওয়ানকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা শাখার নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. আফরিনা মাহমুদকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এতে আরও বলা হয়, কর্মকর্তাগণ আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৭ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

  এই বিভাগের সর্বাধিক পঠিত