২২ জুলাই, ২০২৬ ০৪:৫৩ পিএম
ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিন। তিনি হাসপাতালটির গাইনি বিভাগের রেজিস্ট্রার পদে রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিনকে তার বর্তমান পদ থেকে বদলি করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল (২য় ফেজ)-এর সহকারী পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো।’
আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বদলিকৃত এই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল হাসপাতাল
-
২৬ মে, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত