১৭ জুলাই, ২০২৬ ১২:৩৬ পিএম

সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ২১ চিকিৎসকের পদায়ন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ২১ চিকিৎসকের পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২১ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পার ১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ও রেসিডেন্ট সার্জন ডা. সিদ্ধার্থ পংকর যোসকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রংপুর মেডিকেল কলেজে, বিআইটিআইডি, চট্টগ্রামের সহকারী সার্জন জান্নাতুল সাওয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে চট্টগ্রাম মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. আতিকুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে চাঁদপুর মেডিকেল কলেজে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসিনা ফিরদাউসকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই প্রতিষ্ঠানে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল বিন সেলিম খানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত ওএসডি জুনিয়র কনসালটেন্ট ডা. এ.কে.এম. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, নাটোর বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. অলোক কুমার সরকারকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. নন্দিতা করকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হোসেন মোহাম্মাদ আশফাক নাজমীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে, জুনিয়র কনসালটেন্ট ডা. সানা ইয়াসমিনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সালমা আক্তারকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং ওএসডি জুনিয়র কনসালটেন্ট ডা. শিরা মৌসুমীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা কুষ্ঠ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. লায়লা আফরোজকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিরাজুম মনিরাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মৌপিয়া মন্ডলকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. এম. এন. এ. আল মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে নওগাঁ মেডিকেল কলেজে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রিজওয়ানা নূর চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. জুবাইদা আফরোজা সিদ্দিকাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং একই হাসপাতালের রেজিস্ট্রার ডা. এস. এম. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত