১৭ জুলাই, ২০২৬ ১১:৪৭ এএম

তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানবদেহের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফ)।

পণ্যগুলো হলো—ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটি বলেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ল্যাব পরীক্ষায় উল্লিখিত তিনটি পণ্যে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধের নির্দেশ এবং জনসাধারণকে এসব খাদ্যপণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে বিএসএফ।

এর আগে ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইষ্ট বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক