১৬ জুলাই, ২০২৬ ০৭:২৫ পিএম

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭৭৯

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭৭৯
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৯৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এছাড়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭১ শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে, আর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৭৪ জন।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে। এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন।

একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন।

প্রতিবেদনে আরো জানানো হয়, সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এইউ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক