১১ জুলাই, ২০২৬ ০৭:৩৭ পিএম

বিএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের নতুন পরিচালক ডা. আনোয়ার হোসেন

বিএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের নতুন পরিচালক ডা. আনোয়ার হোসেন
ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ)  অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডা. মোহাম্মদ আনোয়ার হোসেনকে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানিয়ে ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন মেডিভয়েসকে বলেন, ‘প্রথমেই আমি আমার সহকর্মীদের সঙ্গে বসে এখানকার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানব। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা, দায়িত্ব বণ্টন এবং বিদ্যমান অবকাঠামো পর্যবেক্ষণ করব। অতীতে কীভাবে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে, সে বিষয়েও ধারণা নেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এই কনভেনশন সেন্টারে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বৈজ্ঞানিক (সায়েন্টিফিক) অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠিত হয়। এছাড়া মেডিকেল-সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষাও এখানে আয়োজন করা হয়। এসব বিষয় সম্পর্কে সম্যক ধারণা নিয়ে আমি একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করতে চাই, যাতে কনভেনশন সেন্টারটি আরও দক্ষ ও সুন্দরভাবে পরিচালনা করা যায়। সে লক্ষ্যেই আমি আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব।’

►অফিস আদেশ

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত