১০ জুলাই, ২০২৬ ০৮:৪০ পিএম

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সংকট দ্রুত সমাধানের আশ্বাস টুকুর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সংকট দ্রুত সমাধানের আশ্বাস টুকুর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিনের জনবল সংকট, অক্সিজেন ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটিতে জনবল সংকট রয়েছে। এ সংকট নিরসনে খুব শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি হাসপাতালে অক্সিজেন, অ্যাম্বুলেন্সসহ বিদ্যমান বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, হাসপাতাল ও মেডিকেল কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত