০৯ জুলাই, ২০২৬ ০৪:০৩ পিএম

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাইকিয়াট্রিক নার্সিং ডিপ্লোমায় ভর্তি শুরু ১১ জুলাই

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাইকিয়াট্রিক নার্সিং ডিপ্লোমায় ভর্তি শুরু ১১ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি সাইকিয়াট্রিক নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কোর্সে মোট ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১১ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রতিষ্ঠানটির প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং পাস হতে হবে। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে এবং নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কমপক্ষে দুই বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের হালনাগাদ নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া আবেদন ফি বাবদ এক হাজার টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের শ্যামলী শাখায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নির্ধারিত হিসাবে জমা দিয়ে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কার্যালয়ে সরাসরি, নিবন্ধিত ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দেওয়া যাবে।

আগামী ১১ জুলাই সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৪ আগস্ট দুপুর ২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ৬ আগস্ট প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে। পরীক্ষায় নার্সিং বিষয়ে ৮০ নম্বরের লিখিত বহুনির্বাচনী এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণরত শিক্ষার্থীদের কোনো প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে না এবং আবাসনের ব্যবস্থাও নিজ দায়িত্বে করতে হবে। আবেদনপত্রের নমুনা ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে পাওয়া যাবে। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে ভর্তি বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত