০৬ জুলাই, ২০২৬ ০৩:১৭ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন’

‘চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় চক্ষু স্বাস্থ্যবিষয়ক গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেয়ার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশান অফ ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হলান্ড।

সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সারা দেশে চক্ষু উন্নয়ন জাতীয় পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক চক্ষু সেবা প্লাটফর্মের প্রতিনিধি এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আগামী নভেম্বরে এ বিষয়ে গ্লোবাল সামিট হবে। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা থাকবেন। বাংলাদেশ কো-হোস্ট হবে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

মন্ত্রী বলেন, দশ লাখ ছানি অপারেশন করা হবে, যাদের পরবর্তী লেন্স দেয়া হবে বিনামূল্যে। স্কুল শিক্ষার্থীরা বিশেষ করে গ্রামীণ এলাকায় শিশুরা চোখে জটিলতায় পিছিয়ে পড়ে। এ ব্যাপারে সরকারের নেয়া পদক্ষেপে আইএপিবির সহযোগিতা চাওয়া হয়েছে।

আইএপিবির সিইও বলেন, আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশ কো-হোস্ট হতে রাজি হয়েছে।

পিটার হলান্ড বলেন, আমাদের সদস্য আছে বাংলাদেশে। এখানকার চক্ষু সেবা উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কাজ করছেন তারা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক