২৯ জুন, ২০২৬ ০৪:২৯ পিএম

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ১৪৫ জন শিশুর শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬২৩ জন শিশুর এবং হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬ শিশু মারা গেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার চার জন। এই সময়ে ৯৬২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৪১ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়াযী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ২১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ রোগী, তাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন ছাড়া পেয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত