২৪ জুন, ২০২৬ ০৫:১৭ পিএম

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় ড্যাব ও ডর্পের গোলটেবিল বৈঠক

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় ড্যাব ও ডর্পের গোলটেবিল বৈঠক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা, এ খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয় বেসরকারি সংস্থা (এনজিও) দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থার (ডর্প) যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) রাজধানীর বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভার প্রতিপাদ্য ছিল ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা: প্রতিবন্ধকতা এবং করণীয়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ। অনুষ্ঠানে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, তামাক ব্যবহার দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। তামাকজনিত রোগে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও আর্থিক ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক