ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার, সাত দেশে ট্রায়াল শুরু
মেডিভয়েস রিপোর্ট: ফুসফুস ক্যান্সার বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম এবং মানুষের মৃত্যুর প্রধান কারণ। দূরারোগ্য এই ব্যাধিতে প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষের মৃত্যু হয়। এবার এই রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন আবিষ্কার করেছেন গবেষকরা। এরই মধ্যে বিশ্বের সাতটি দেশে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রম (ট্রায়াল) শুরু হয়েছে।
ক্লিনিক্যাল ট্রায়ালটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, স্পেন এবং তুরস্কের ৩৪টি গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসের ছয়টি কেন্দ্রে দেশটির ক্যান্সার রোগীরা প্রথমবারের মতো ভ্যাকসিনের প্রাথমিক ডোজ গ্রহণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, সামগ্রিকভাবে প্রায় ১৩০ জন রোগীকে সার্জারি বা রেডিওথেরাপির আগে ইমিউনোথেরাপির পাশাপাশি ভ্যাকসিনের জন্য নথিভুক্ত করা হবে। প্রায় ২০ জন রোগী যুক্তরাজ্য থেকে ভ্যাকসিন পাবেন।
কোভিড-১৯ ভ্যাকসিনের মতোই এই টিকাটিতে ম্যাসেঞ্জার আরএনএ ব্যবহার করা হয়েছে। এটি নন-স্মল সেল লাং ক্যান্সারের (এনএসসিএলসি) টিউমার মার্কারগুলো রোগ প্রতিরোধ ব্যবস্থার সামনে তুলে ধরে কাজ করে, যা শরীরকে এই মার্কারগুলো প্রকাশকারী ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে।
এই গবেষণার লক্ষ্য হলো, কেমোথেরাপির মতো সুস্থ কোষগুলোকে অক্ষত রেখে ক্যান্সারের বিরুদ্ধে একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।
যুক্তরাজ্যে এই ট্রায়ালের নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের (ইউসিএলএইচ) কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক সিও মিং লি বলেন, ‘আমরা এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা অনুসন্ধানের জন্য এমমআরএনএ-ভিত্তিক ইমিউনোথেরাপি ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছি এবং ইতিবাচক ফলাফলের আশায় আছি।’
তিনি আরও বলেন, ‘এটি প্রয়োগ করা সহজ এবং এটি ক্যান্সার কোষের নির্দিষ্ট অ্যান্টিজেন নির্বাচন করে সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ৪০ বছর ধরে আমি ক্যান্সার নিয়ে গবেষণা করছি। আমরা আশা করি এই ভ্যাকসিন ক্যান্সার ফিরে আসার পথ বন্ধ করবে। সেই সাথে ফুসফুসের ক্যান্সারের রোগীরা আরো কিছুদিন পৃথিবীতে থাকার সুযোগ পাবেন।’
লন্ডনের ৬৭ বছর বয়সী ইয়ানুশ রাজ যুক্তরাজ্যে প্রথম এই টিকা গ্রহণকারী ব্যক্তি। তার রোগ নির্ণয় হওয়ার পরপরই তিনি কেমোথেরাপি ও রেডিওথেরাপি শুরু করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিশেষজ্ঞ এই বিজ্ঞানী বলেন, তার পেশাই তাকে এই পরীক্ষায় অংশ নিতে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য খুবই উপকারী হবে, কারণ এটি একটি নতুন পদ্ধতি, যা আমাকে ক্যান্সার থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে।’
‘এ ছাড়াও আমি সেই দলের অংশ হতে পারব, যারা এই নতুন পদ্ধতির কার্যকারিতার প্রমাণ দিতে পারবে। এটি যত দ্রুত সারা পৃথিবীতে প্রয়োগ করা হবে, তত বেশি মানুষ বাঁচবে’—যোগ করেন তিনি।
রাজ আশা করেন, তার চিকিৎসা শেষ হলে তিনি আবার দৌড়ানো শুরু করতে পারবেন এবং তার আজীবনের স্বপ্ন লন্ডন ম্যারাথন সম্পন্ন করতে পারবেন।
এইউ/এমইউ
বিবিসির কাছে স্থানীয় সাংবাদিক নিকোলের বর্ণনা
‘জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
বিবিসির কাছে স্থানীয় সাংবাদিক নিকোলের বর্ণনা
‘জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
বিবিসির কাছে স্থানীয় সাংবাদিক নিকোলের বর্ণনা
‘জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা