১৮ জুন, ২০২৬ ০৫:৪৫ পিএম

নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি প্রতিষ্ঠানটির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিপসমের ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ২১ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত