১৭ জুন, ২০২৬ ০২:০২ পিএম

ফেনীর সিভিল সার্জন ও সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি

ফেনীর সিভিল সার্জন ও সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ও সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ও ডা. মোহাম্মদ মাহবুবুর রহমানকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত