নিপোর্ট
জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিন কেন্দ্রে অধ্যক্ষ নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (আরপিটিআই) তিনটি জেলা কেন্দ্রে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার ( ১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিপোর্টের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
প্রজ্ঞাপন অনুযায়ী, আরপিটিআই খুলনার অধ্যক্ষ ফয়েজ আহমেদ তানীম, ফরিদপুরের অধ্যক্ষ এস এম মাহমুদুল হাসান এবং রাজশাহীর অধ্যক্ষ হয়েছেন মোছা. আয়শা সিদ্দীকা।
আরপিটিআইয়ের মূল কাজ হলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করা।
এমআর/এমইউ