সরকারি হাসপাতালে বাক্সবন্দি যন্ত্রপাতির তালিকা প্রেরণের নির্দেশ মন্ত্রণালয়ের
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়ার কারণ ও যন্ত্রপাতিগুলোর তালিকা প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার ( ১৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন যাবৎ এসব যন্ত্রপাতি পড়ে থাকার কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। ফলে সরকারি অর্থের অপচয় ঘটছে। জনগণ প্রকৃত স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘সরকারি হাসপাতালসমূহে কেন যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় থেকে নষ্ট হচ্ছে তার কারণ জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া, বাক্সবন্দি যন্ত্রপাতির এছাড়া, বাক্সবন্দি যন্ত্রপাতির তালিকা প্রেরণের জন্যও জন্যও অনুরোধ করা হলো।’
এমআর/