মুন্সিগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম
মেডিভয়েস রিপোর্ট: মুন্সিগঞ্জ জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সাজেদা বেগম। এর আগে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সহকারী পরিচালক ছিলেন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিপসমের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগমকে মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন পদে পদায়ন করা হলো।’
এ ছাড়া একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তার নতুন পদায়নের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. আরিফুজ্জামানকে হাসপাতালটির তত্ত্বাবধায়ক এবং লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করকে ওই হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১৫ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য হবেন।
এমআর/