০৭ জুন, ২০২৬ ০৩:১৯ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার (৬ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট করেন ইউনুস আলী আকন্দ।

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। আগামীকাল সোমবার (৮ জুন) রীটের শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী। 

আইনজীবী ইউনুস আলী আকন্দের অভিযোগ, সরকারের এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের আগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লাখ টাকা দেয়ার দাবিও করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শিশু মৃত্যুতে অবহেলা প্রমাণিত হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক