০৬ জুন, ২০২৬ ০৫:১৪ পিএম

রোববারের মধ্যে নোটিশের জবাব না দিলে আদ্‌-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রোববারের মধ্যে নোটিশের জবাব না দিলে আদ্‌-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আদ্‌-দ্বীন হাসপাতাল থেকে রোববার বিকালের মধ্যে শোকজের জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
 
সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকাল ১০টা পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে। রবীন্দ্র সরণী থেকে শুরু করে ঢাকা শহরসহ সারাদেশের জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও এক লাখ স্যালাইন পাওয়া যাবে। এর আগে, এক লাখ স্যালাইন বিদেশ থেকে বিনামূল্যে এসেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে দুই লাখে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এই স্যালাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের চেষ্টা চলছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন
পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক